মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

এলাকার চিত্র পাল্টাতে না পারলে ভোট চাইতে আসবোনা: বীর বাহাদুর এমপি

এলাকার চিত্র পাল্টাতে না পারলে ভোট চাইতে আসবোনা: বীর বাহাদুর এমপি

মো: জোবাইর :  বান্দরবান ৩০০ নং আসনের বাংলাদেশ আওয়ামী মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,উন্নয়নে এলাকার চেহারা পাল্টাতে না পারলে আর কোনদিন আপনাদের নিকট ভোট চাইতে আসবোনা।পিছিয়ে পড়া ও যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য বান্দরবানকে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিগত তিন দশকে অনেক উন্নয়ন ঘটিয়েছি,যোগাযোগ,শিক্ষা,স্বাস্হ্য,অবকাঠামো গত সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে,শান্তি প্রতিষ্টিত হয়েছে,সম্প্রতির মেলবন্ধন তৈরী হয়েছে।আপনারা পাশে থাকলে এর ধারাবাহিকতায় আরো অনেক উন্নয়ন সাধিত হবে।কারন আমরা জনগনের ভাগ্যেন্নয়নে বিশ্বাসী।

৩১ ডিসেম্বর (রবিবার) বিকেলে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৬বারের নির্বাচিত সংসদ সদস্য,জননেতা বীর বাহাদুর এমপির সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রানার সঞ্চালনায় আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন কোং,র সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

জনসভায় রযেল কম্পোজিট টেক্সটাইলের ব্যবস্হাপনা পরিচালক শিল্পপতি আবুল কাশেম চৌধুরী, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজল কান্তি দাশ,শেখ মাহবুবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,তথ্য ও গবেষনা সম্পাদক প্রশান্ত বড়ুয়া,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,সাধারন সস্পাদক ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,প্রচার ও প্রক্শনা সস্পাদক কামাল উদ্দীন কন্ট্রাকটর,নারীনেত্রী ফাতেমা পারুল,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি উষিং হাই রবিন বাহাদুর সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। উল্লেখ্য বীর বাহাদুর বান্দরবান ৩০০ নং আসনের টানা ছয়বারের নির্বাচিত এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন।এ আসন থেকে এবার ও মনোনয়ন পান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |