মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধিঃ ব্যবসায়ীর ওপর হামলা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ রাজিব হোসেন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গতকাল শনিবার ১১ মে বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিতে সহ¯্রাধিক নারী—পুরুষ অংশ নেন। চট্টগ্রামে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনায় চট্টগ্রাম বায়েজিদ থানার ক্যাশিয়ার পরিচয়ধারী সন্ত্রাসী শাহজাহানসহ আরও দুই সহযোগী সন্ত্রাসী নজরুল ইসলাম ও মোঃ সামছুর বিরুদ্ধে থানায় জিডি ও আদালতে একটি মামলা দায়ের করা হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি এড. তসলিম উদ্দিন। কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ হাসান’র সভাপতিত্বে ও গোলাম মোস্তফা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী কান্তা ইসলাম মিনু, জাতীয় শ্রমিক লীগ বায়েজিদ থানা সভাপতি দিদারুল আলম, শ্রমিক নেতা মাজারুল হক, সংগঠক মোঃ শাহিন রেজা, যুবলীগ নেতা মোঃ বাবলু জালালাবাদী, সংগঠক মোঃ সবুজ, শ্রমিক লীগ নেতা মোঃ আবছার প্রমুখ।
এসময় ভোক্তভোগী রাজীব হোসেন সহ পরিবারবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত শনিবার (৪ মে) রাজিব হোসেন এর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। এরপর রাতেই তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।