বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

আত্বীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরা হলো না স্বামী-স্ত্রী 

আত্বীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরা হলো না স্বামী-স্ত্রী 

খায়রুল খন্দকার টাঙ্গাইল:
আত্বীয় বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বামী-স্ত্রী হলেন- ভুঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরট মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)‌।
নিহতের ভাতিজা নিলিপ বাবু জানান, আমার চাচা চাচী বগুড়ায় বেড়াতে গিয়েছিলো, সেখান থেকে বাড়ি আসার পথে বাস থেকে টাঙ্গাইল আশেকুর নেমে বাসায় যাওয়ার জন্য মহাসড়কে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইলে বাইপাস আশেকপুর এসে বেলা ৩টার দিকে বাসথেকে নেমে মহাসড়ক পার হতে ই স্বামী-স্ত্রী। এসময় মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |