বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শেরপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার ২

শেরপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার ২

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

র‌্যাব জানায়, জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া ১২ সেপ্টেম্বর (সোমবার) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। ১৪ সেপ্টেম্বর (বুধবার) জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে এই ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |