ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে যৌতুকের দাবীতে মর্জিনা নামে এক গৃহবধুকে নির্যাতন করেছে স্বামী গোলাম সারওয়ার।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে (২৭৯/২২ নং) মামলা দায়ের করলে জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কে।
নির্যাতিত গৃহবধুর পরিবার ও আদালতে দায়ের করা মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত চার বছর পূর্বে সামাজিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়, এবং তাদের ঘরে সালেহ আহম্মদ সায়েম নামে ২বছরের ১টি ফুটফুটে শিশু সন্তান রয়েছে। গত কয়েক মাস থেকে স্বামী সরওয়ার তার দোকানে পুঁজির কথা বলে স্ত্রীর কাছ থেকে ২লাখ টাকা যৌতুক দাবী করে আসছে, সর্বশেষ গত ১১সেপ্টেম্বর স্ত্রী মর্জিনা আক্তার কে আবারো যৌতুকের জন্য চাপ দিলে স্ত্রী তার পিত্রালয়ের অক্ষমতার বিষয়টি জানালে তাকে লাঠি ও লোহার রড দিয়ে নির্দয়ভাবে মারধোর করে, এতে বাম হাত ডান হাত বুক ও কোমরে গুরুতর জখম হয়। পরে নির্যাতিতা গৃহবধু ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কমপ্লেইন মামলা দায়ের করেন।
স্বামী সরওয়ার সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। এ ঘটনায় আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন বিকটিম মর্জিনা ও তার পরিবার।