বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে  মতবিনিময় সভা 

ময়মনসিংহে শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে  মতবিনিময় সভা 

শেখ মামুনুর রশীদ মামুনঃ 
 ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টা সিটি কর্পোরেশন মিলয়নাতনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী,তথ্য ও ভান্ডার কর্মকর্তা সেজুঁতি ধর, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন,স্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার,
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়,পূজা উদযাপন কমিটির জেলা সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট তপন দে, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল বৃন্দ,পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,সিটি কর্পোরেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |