বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

নেক্সট প্রোডাক্ট লিমিটেডের উদ্যোগতা সম্মেলন অনুষ্ঠিত

নেক্সট প্রোডাক্ট লিমিটেডের উদ্যোগতা সম্মেলন অনুষ্ঠিত

 দ্বীপজয় সরকারঃ

বাংলাদেশের স্বনাম ধন্য কোম্পানি নেক্সট প্রোডাক্ট লিমিটেডের উদ্যোগতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ময়মনসিংহের আসপাডা প্রশিক্ষণ একাডেমি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেক্সট প্রোডাক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবি কেয়ার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম বাবুল,।চীফ ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন আলমাসুর রহমান। নেক্সট প্রোডাক্ট লিমিটেডের কর্মকর্তা তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে গত মাসের সেরা বিক্রয়কর্মী,বিক্রেতা ও সেরা পরিবেশকদের মাঝে বিশেষ সম্মাননা পুরষ্কার, ও মটরবাইক প্রদান করা হয়।

প্রধান অতিথি মাজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেককে উদ্যাগতা হতে হবে। আর নেক্সট প্রোডাক্ট কোম্পানি আপনাদের সেই উদ্যোগতা হওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তিনি আরো বলেন স্বপ্ন দেখবেন আপনি, আর আপনার সেই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে নেক্সট প্রোডাক্ট কোম্পানি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নেক্সট প্রোডাক্ট কোম্পানির কর্মকর্তা লুৎফর , হাবিবুর রহমান, বোরহান উদ্দিন, ফজলুল হক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নেক্সট প্রডাক্ট লিমিটেডের পরিবেশকগণ,পাইকারি ও খুচরা বিক্রেতাসহ আমন্ত্রিত স্থানীয় বিশেষ ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |