বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ভূঞাপুরে দুইদিন ব্যাপী নৌকা বাইচে লাখো মানুষের ঢল

ভূঞাপুরে দুইদিন ব্যাপী নৌকা বাইচে লাখো মানুষের ঢল

আমিনুল ইসলাম, ভূঞাপুর:
প্রতি বছরের ন্যায় এবারো দুইদিন ব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরু হাটের পশ্চিম পাশে কালা সড়ক সংলগ্ন  যমুনা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। প্রথম দিনের নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২৪টি নৌকা অংশ গ্রহণ করে এবং প্রথম দিনে ১২টি নৌকা বিজয় লাভ করে। আজ শনিবার চুড়ান্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নেমে আসে গোবিন্দাসী, কুকাদাইর ও খানুরবা‌ড়ি এলাকায়। দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের সব এলাকা থেকে সব বয়সী হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। বিভিন্ন জেলা থেকে সুসজ্জিত নৌকা নিয়ে রং-বে রং-বে রংয়ের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা । বাদ্যযন্ত্রের তালে তালে এবং বৈঠার ছপ ছপ শব্দ মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল এই নৌকা বাইচ এলাকাতে। ছোট-বড় হাজার হাজার নৌকা ভাড়া করে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নেন দর্শনার্থীরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
নৌকা বাইচের অনুষ্ঠানটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে উদ্বোধন করেন এবং প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ হাবিবে মিল্লাত ও স্থানীয় সংসদ সদস্য ছোট মনির সহধর্মিনী জনাব ঐশী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড়মনি)  ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  ফরিদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (বাবু), অর্জুনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাবেক  চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |