সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

মাধবপুরে অটোরিক্সা ছিনতাই কালে পুলিশের হাতে আটক ৩

মাধবপুরে অটোরিক্সা ছিনতাই কালে পুলিশের হাতে আটক ৩

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অটোরিকশা ছিনতাই কালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ।এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটককৃতদের  আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের অটোরিকশা চালক আব্দুল কাদের (৫২)কে ১শ টাকায় ভাড়া করে শাহপুর নতুনবাজার যাওয়ার জন্য। পথিমধ্যে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী ইটাখোলা গ্রামের হারিছ মিয়ার ছেলে  মন্নান মিয়া (২২), শিমুলঘর গ্রামের মিজান লস্করের ছেলে  তারেক লস্কর (২১) ও দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সামছু মিয়া (২২) ছুরি দিয়ে আঘাত করিয়া রক্তাক্ত জখম করে এবং তাহাকে ধাক্কা দিয়া ফালাইয়া তাহার অটোরিক্সাটি ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে।

ভিকটিম আব্দুল কাদেরের ডাক চিৎকার শুনিয়া আশপাশ হইতে লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাইয়া মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা, এএসআই জিয়াউর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ২টি ছুরি উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দৈনিক প্রতিদিনের কাগজকে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |