মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে নকল বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার-৩

জয়পুরহাটে নকল বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার-৩

জয়পুরহাট প্রতিনিধি:

অপরাধ বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার বাণিয়াপাড়া এলাকা থেকে রবিবার রাত সাড়ে ১১ টার সময় নকল বিষ্ণু মূর্তিসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফা জামান জানান, গ্রেফতার হওয়া তিন প্রতারক হচ্ছেন প্রতারনা চক্রের মূলহোতা কালাই আকন্দপাড়ার মফিজুল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল আলীম (৩২), কালাই পূর্বপাড়ার আলতাব আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪৪) ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ মেহেদী হাসান (৩২) ।

গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ কেজি ওজনের নকল বিষ্ণু মুর্তিসহ ওই তিন প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, মোবাইল সেট ৪টি ও নগদ এক হাজার ১শ টাকা উদ্ধার করা হয় বলে জানান, স্কোয়াড কমান্ডার মাসুদ রানা।

আটককৃত মোঃ আব্দুল আলিম সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের মূলহোতা এবং অন্য দুইজন সেই চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টি পাথরের নকল বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত বলে জানায়,স্কোয়াড কমান্ডার মাসুদ রানা ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |