মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা জব্দ

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২রা ফেব্রুয়ারী কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের গোপালবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩১ বিজিবি । বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা পলিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ৯টি গাইট উদ্ধার করে বিওপিতে( বর্ডার আউট পোস্ট) নিয়ে আসা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাইট খুলে ভারতীয় বিভিন্ন প্রকার ৫২০ পিস শাড়ী ৫৮ পিস লেহেঙ্গা পাওয়া যায় । জব্দকৃত শাড়ী ও লেহেঙ্গার সিজার মূল্য ১০,৭০,০০০ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে।

অভিযানে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র আওতাধীন খারনই বিওপির ১৫ সদস্যের বিশেষ দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |