মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
জয়পুরহাট প্রতিনিধি
গোপনে (হাফিজা খাতুন) নামে এক নারীর কাপড় বদলানোর ভিডিও ধারণ করে অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয় মাস ধরে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার রাত ১ টার সময় জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত ধর্ষক হচ্ছেন পার্শবর্তী নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে মামুন হোসেন (৩৬) । তিনি আরও জানান, কাপড় বদলানোর ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ছয় মাস ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে আসছে মামুন। শারীরিক সম্পর্কে রাজি না হলেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
এ অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ৭ টায় গোপনে ভিকটিমকে কৌশলে ডেকে জয়পুরহাট জেলার বিশ্বাস পাড়া এলাকায় পলাশ মন্ডলের ভাড়া বাসায় নিয়ে ভিকটিম ( হাফিজা খাতুনকে) জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর রাত ১১টায় ভিকটিম র্যাব ক্যাম্পে ফোন দিয়ে জানায়। খবর পেয়ে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল ঘটনাস্থলে পৌছে এবং ঘটনার সত্যতা পায়। এ সময় ধর্ষক মামুন হোসেনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে র্যাব সদস্যরা। এ ব্যাপারে জয়পুরহাট থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দাযেরসহ আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।