মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

মাদারগঞ্জে নিখোঁজের ৫দিন পরে কিশোরের লাশ উদ্ধার 

মাদারগঞ্জে নিখোঁজের ৫দিন পরে কিশোরের লাশ উদ্ধার 

নুরনবী জামালপুর  :
 জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে রাসেল মিয়া  (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানার পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে উপজেলা কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়। রাসেল মিয়া (১৬) মেলান্দহ উপজেলার মাঝবর নাংলা এলাকার দুলাল মিয়ার ছেলে।
এর আগে গত (৫ মার্চ) রবিবার বাড়ি থেকে নিখোঁজের পর অনেক খোজাখুজির পর না পেয়ে স্বজনরা মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত রাসেল মিয়া অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন। গত (৪মার্চ) বাড়ী থেকে  অটো নিয়ে বের হয়ে আর বাড়ী ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |