মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকা জেলা উত্তর ডিবি’র অভিযানে ধামরাই থেকে হেরোইনসহ আটক ২

ঢাকা জেলা উত্তর ডিবি’র অভিযানে ধামরাই থেকে হেরোইনসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক সাভার

ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক  ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল মঙ্গলবার রাত্রে ধামরাই থানার কালামপুর এলাকা থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। মোঃ ইব্রাহিম (৪৮), পিতা-মহির উদ্দিন,গ্রাম-সোয়াপুর,থানা-ধামরাই, জেলা-ঢাকা,২। শহিদুল ইসলাম বাবু (২৮),পিতা-মৃত আঃ রাজ্জাক,গ্রাম-চরবাগডাঙ্গা, গোটাপাড়া,থানা- চাপাইনবাবগঞ্জ সদর,জেলা-চাপাইনবাবগঞ্জ, বর্তমান ঠিকানা-টঙ্গাবাড়ী,  শুকুরের বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল মঙ্গলবার রাত্র ১১টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার কালাম পুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ ইব্রাহিম (৪৮),২। শহিদুল ইসলাম বাবু (২৮), নামের ২ মাদক ব্যবসায়ী-কে ২০৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার ,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |