মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক সাভার
সাভার মডেল থানার রাজফুল-বাড়ীয়া এলাকা থেকে ৩০০০ হাজার ইয়াবা ও আক্রান এলাকা ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,সাভার মডেল থানার রাজফুল-বাড়ীয়া এলাকা থেকে তিন হাজার ইয়াবা ও আক্রান এলাকা চার কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন (১) মোঃ জাহাঙ্গীর আলম (৫০),পিতা-গোলাম মোস্তফা,সাং-তেতুলঝড়া,জনতা হাউজিং,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা। (২) নাজমা বেগম (২৮),পিতা-মৃত জয়নাল উদ্দিন, গ্রাম-মধ্য কাউন্দিয়া,থানা-সাভার মডেল,জেলা- ঢাকা,(৩) নাজমা আক্তার (২৫),পিতা-মৃত ফজর আলী,স্বামী-জসিম মিয়া,গ্রাম-মধ্য কাউন্দিয়া, থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে এস আই মোঃ আমিনুল ইসলাম ও এস আই মোহাম্মদ শাহাদাত এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাত্র ৭টা ৪০ মিনিট ও ১০টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার রাজফুল-বাড়ীয়া ও আক্রান এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। জাহাঙ্গীর আলম (৫০),(২) নাজমা বেগম (২৮),(৩)নাজমা আক্তার-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি, জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।