মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

বাঁশখালী রুটে থামছেনা মাদকপাচার, ১০ হাজার পিস ইয়াসহ তিনজন গ্রেপ্তার

বাঁশখালী রুটে থামছেনা মাদকপাচার, ১০ হাজার পিস ইয়াসহ তিনজন গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী: বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী প্রধানসড়কের পুইছড়ি ইউপিস্থ প্রেম বাজার হতে অদূরে ফুটখালী ব্রিজের দক্ষিন পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর হতে চৌকি তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় এ অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানাধিন কামাল উদ্দিন (২৮), মো. ইউনুছ (৪০), মো. আবু তাহের (২৫)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, গোান সংবাদে খবর পেয়ে থানার এসআই হাফিজের সঙ্গীয় ফোর্স তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরো বলেন, বাঁশখালীরুটকে টেকনাফ, উখিয়া থানা সহ কক্সবাজার জেলার মাদক পাচারকারীরা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যেতে পারে না এসব পাচারকারীরা। মাদকের বিরোদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |