মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সোহাগ হোসেন, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে রোববার শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই ১০৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলার মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, মাদারগঞ্জ সার্কেলের এএসপি স্বজল কুমার সরকার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক।উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩৭১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও জেনারেল শাখায় এক হাজার ২৮৭৪ পরিক্ষার্থীর মধ্যে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দাখিল পরীক্ষায় ৫৯৫ জনের মধ্যে ৬৭ জন অনুপস্থিত।
ভোকেশনাল পরীক্ষায় ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল জানান, উপজেলার সকল পরিক্ষা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনো প্রকার বিঘ্নতার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে।