মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

জেন্ডার রেস্পন্সিভ এন্ড স্ট্র্যাটেজিক’র আয়োজনে পুলিশ লাইন্সে শীর্ষক আলোচনা সভা

জেন্ডার রেস্পন্সিভ এন্ড স্ট্র্যাটেজিক’র আয়োজনে পুলিশ লাইন্সে শীর্ষক আলোচনা সভা

জেন্ডার রেস্পন্সিভ এন্ড স্ট্র্যাটেজিক’র আয়োজনে পুলিশ লাইন্সে শীর্ষক আলোচনা সভা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ: জেন্ডার রেস্পন্সিভ পুলিশিং এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যান অব বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)” শীর্ষক আলোচনা সভা-১লা মে ২০২৩ তারিখে ময়মনসিংহ জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর আয়োজনে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ,এবং মুখ্য আলোচক হিসেবে আমেনা বেগম, বিপিএম, ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মাছুম আহমদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ অফিসার-ফোর্সগণ স্বশরীরে এবং ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-গণ অনলাইনে উক্ত আলোচনা সভায় যুক্ত ছিলেন।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে কর্মক্ষেত্র, সামাজিক ও পারিবারিকসহ সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার বিষয়ে আলোকপাত করেন। মুখ্য আলোচক সম্মানিত ডিআইজি আমেনা বেগম, বিপিএম। বাংলাদেশ পুলিশের জন্য নির্ধারিত ড্রেস রুল অনুযায়ী ইউনিফর্ম পরিধান, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও সাইবার সুরক্ষা সংক্রান্তে সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।

স্ট্র্যাটেজিক প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশে নারী সদস্যদের সর্বোচ্চ অবদান নিশ্চিত করা, বাংলাদেশ পুলিশের সকল পদ ও ইউনিটে পর্যাপ্ত নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা, নারী পুলিশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করা, নারী সদস্যদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করাসহ জেন্ডার রেস্পন্সিভ পুলিশিং সংক্রান্তে বিবিধ আলোচনা করেন।

আলোচনা শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের মধ্য থেকে উত্থাপিত প্রশ্ন শোনেন এবং উত্তর দেন। উক্ত আলোচনা সভার সভাপতি পুলিশ সুপার, ময়মনসিংহ পেশাগত কর্মকাণ্ডে নারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিতকল্পে আলোচনা করেন এবং সম্মানিত ডিআইজি আমেনা বেগম, বিপিএময়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সকল ক্ষেত্রে নারীদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় পুলিশের দায়িত্ব যথাযথভাবে পালনকল্পে উক্ত আলোচনা সভা সহায়ক ভূমিকা রাখবে মর্মে আমরা আশাবাদী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |