মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট : নাটক জীবনের কথা বলে এই শ্লোগানকে সামনে রেখে শ্রেণী বৈষম্যের কথা তুলে ধরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার রাত দশটায় মঞ্চস্থ করা হয়েছে জয়পুরহাট থিয়েটারের ৫০তম পরিবেশনা হিসেবে বিমল বন্দোপাধ্যায় রচিত হাসির নাটক ‘একটি অবাস্তব গল্প’। নাটকটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি উৎপল কুমার মন্ডল। ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। নাটকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন,‘বর্তমানের মোবাইল আশক্তি থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে জীবনধর্মী নাটক খুবই প্রয়োজন। যাতে যুব সমাজ নাটকমূখী হয়। মঞ্চায়িত ”একটি অবাস্তব গল্প” নাটকে বাঙালীর শ্রেণী বৈষম্যের স্বিকার হওয়া অতীত ইতিহাসকে তুলে ধরা হয়েছে।
এ ধরণের আয়োজন বেশি বেশি করে করার জন্যও তিনি নাট্যকর্মীদের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট থিয়েটারের সভাপতি ও নাট্যপরিচালক উৎপল কুমার মন্ডল। জয়পুরহাট থিয়েটারের ৫০তম পরিবেশনা হিসেবে এক ঘন্টার এ নাটকটিতে অভিনয় করেন ”ক” মন্ডল চরিত্রে -বিশিষ্ট নাট্যশিল্পী বকুল সওদাগর, জেলার চরিত্রে -উৎপল কুমার মন্ডল, পুরোহিত-হেলাল উদ্দিন, ডাক্তার- শাহাদুল ইসলাম সাজু, কমল- আব্দুল লতিফ, অহিন-ফরহাদ হোসেন, নকুল- বিদ্যুৎ, রাম সিং- আবুল কালাম, কেষ্ট-শান্ত ও হ্যাং ম্যান- অরুণ কুমার। এর আগে রাত আটটায় মাহমুদুল ইসলাম ও কৃষিবিদ আব্দুল হান্নানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরোনো দিনের জনপ্রিয় গান গুলো পরিবেশন করেন জয়পুরহাট সংগীত চক্রের শিল্পীরা।