বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে মাদক বিরোধী সভা ও ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে মাদক বিরোধী সভা ও ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীর পলাশীকুড়া জনতা উচ্চ বিদ‍্যালয় মাঠে মাদক বিরোধী সভা ও প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও খৃষ্টফার হিমেল রিসিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের পরিদর্শক এনামুল হক, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ বকুল, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন পলাশীকুড়া উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন। জেলা মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল ম‍্যাচে পোড়াগাঁও ইউপি টিম ৩-১ গােলে উপজেলা প্রশাসন টিমকে হারিয়ে বিজয়ী হয়। অত্র খেলায় কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন