মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রামগড়ে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

রামগড়ে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি”র রামগড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হয়েছে, এই উপলক্ষ্যে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়, র‍্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষীণ শেষে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়, উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় রবিবার( ২৮মে) সকাল ১১টার সময় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার ওসি মো.মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানটি উপলক্ষ্যে বিভিন্ন কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহনে বিজয়ীদের সভা শেষে পুরস্কার বিতরণ করা হয় ‘এবং গুণী ব‍্যাক্তি হিসেবে সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীলের হাতে পুরস্কার তুলেন দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |