মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
তৌহিদ বেলাল: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান কক্সবাজার পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে বলেছেন- ‘পেশীশক্তি ও কালো টাকা ব্যবহার করলে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে’। তিনি বলেন- ‘নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে’। শনিবার (৩ জুন) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে কক্সবাজার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আহসান হাবিব খান আরও বলেন- ‘অধিকাংশ প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করছেন। তাই সকলকে সতর্ক করা হচ্ছে’। কেউ নির্দেশনা না মানলে সরাসরি প্রার্থীতা বাতিল করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ ও জগদীশ বড়ুয়া পার্থ, ইসলামি আন্দোলনের মেয়রপ্রার্থী মাওলানা জাহেদুর রহমান ছাড়াও বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
কক্সবাজার পৌরসভার নির্বাচন হবে আগামী ১২ জুন। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্মতিতে এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ২৪৪ টি। এছাড়া অস্থায়ী বুথ রয়েছে আরে ১৪ টি। এখানে মোট ভোটার রয়েছে ৯৫ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার ও ৪৫ হাজার ২০২ জন নারী