মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৭ শতাংশ

ইবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৭ শতাংশ

ইবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৭ শতাংশ

জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৯৬.৬০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯১৭ জনের বিপরীতে উপস্থিত ছিলেন ৪ হাজার ৭৫০ জন। অনুপস্থিত ছিলেন ১৬৭ জন। পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার-স্কাউট গ্রুপের সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মেইন গেট ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ডিজিটাল ব্যানার লাগানো হয়। পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয় । এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গুচ্ছের তিন ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কারো কোন গাফিলতি ছিলো না। বরং অত্যন্ত আন্তরিকভাবে ঝড় বৃষ্টির দিনেও তারা ভর্তি ইচ্ছু শিক্ষার্থীদের সেবা দিয়েছে।

উল্লেখ্য, আগামী (৫ জুন) নিজস্ব পদ্ধতিতে ধর্মতত্ত্ব এবং ইসলামিক স্টাডিজ অনুষদের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |