মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
জামাল উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, ফলজ বনজ ও ঔষধি গাছসহ প্রায় ২০ টি চারা রোপণ করা হয়। এর মধ্যে নিম, বকুল ও কৃষ্ণচূড়া উল্লেখযোগ্য। এছাড়া বর্ষা মৌসুমে ১০০০ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর শরিফুল ইসলাম ও ড. আমজাদ হোসেন। এছাড়া শাখা ছাত্রলীগের সহ সভাপতি বনি আমিন, মৃদুল হাসান রাব্বিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ‘গ্রিণ উইক’ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই বৈরী আবহাওয়ার মাঝেও আমরা মোটামুটি ২০টি গাছের চারা রোপণ করেছি। বৃষ্টির মৌসুম আসলে আমরা পুরো ক্যাম্পাসে আরও এক হাজার গাছের চারা রোপন করব এবং আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় আগামীতেও আমরা এইরকম কর্মসূচী অব্যাহত রাখবো।