মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা মিথ্যা মামলা হয়রানি বিরুদ্ধে সংবাদ সসম্মেলন

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা মিথ্যা মামলা হয়রানি বিরুদ্ধে সংবাদ সসম্মেলন

বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্রলীগ নেতা মিথ্যা মামলা হয়রানি বিরুদ্ধে সংবাদ সসম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাকলিয়া শহিদ এন এম জে কলেজ ছাত্র প্রতিনিধি আজমীর হোসেন ও তাঁর সহকর্মী ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, ও হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১২ জুন) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এস. রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আজমীর হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,’বর্তমানে আমি বাকলিয়া এ কলেজ এলাকায় বসবাস করি, বাংলাদেশ ছাত্রলীগের আর্দশ কর্মী হিসেবে, এ এলাকার ছাত্র-ছাত্রীসহ, গরিব দুঃখী, মেহনতি মানুষের সুখ-দুঃখে থাকতে চেষ্টা করি। ফলে একটি মহলে হিংসা প্রবণ হয়ে, আমার কর্মকাণ্ড ও সামাজিকভাবে বাঁধা দেওয়ার জন্য এ এলাকার কিছু সন্ত্রাসী, কুচক্রীমহল বিভিন্ন সময়ে আমি ও আমার সহকর্মী, নেতাকর্মী ও কলেজদের ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে হামলা,মামলা ও হয়রানির করে যাচ্ছে ,এলাকার সন্ত্রাসী,চিহ্নিত চাঁদাবাজ,ও নারী নিপিড়ক জানে আলম।

কলেজ চলাকালে কলেজের ছাত্র-ছাত্রীদেরকে এ জানে আলমের অনুসারীরা বিভিন্নভাবে হয়রানি, ছাত্রীদের উক্তত্য করে থাকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে জানে আলম তাঁর অনুসারীরা ছাত্রদের মারধর হামলা, মামলার হুমকি দিয়ে থাকে ।এছাড়া তার এ অত্যাচারে ও চাঁদাবাজি , মিথ্যা মামলার শিকার অনেক গাড়ির ড্রাইভার আমার কাছে অভিযোগ নিয়ে আসে । তখন আমি তার বিরুদ্ধে রুখে দাড়ায়,ফলে জানে আলম আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেয় হয়রানি করে ,এ ছাড়া আমার সহকর্মী বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয় অনেককে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে।এই জানে আলম এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলাও রয়েছে।

২০০৮ সালে বাকলিয়া থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে, ২০১৯ এ (৬জানুয়ারিত) চন্দনাইশ থানায় সরকার বিরোধী জ্বালাও পোড়াও সহ একাধিক ধারায় মামলা, ২০২২ এ (১৯ মে) বাকলিয়া থানায় চাঁদাবাজির মামলা রয়েছে, ২০২২ সালের (২৮ জুলাই) কোতোয়ালি থানায় ছুরি সহকারে প্রাণনাশের হুমকি মূলক মামলা রয়েছে, এছাড়াও জানে আলম ও তার অনুসারীদের অত্যাচারে অতিস্ঠ এলাকা বাসি,জানে আলম এর বিরুদ্ধে দেশের জাতীয় ও আঞ্চলিক একাধিক পত্রিকায় নিউজ হওয়ার পরও কমেনি তার চাঁদাবাজি ও হয়রানিসহ বিভিন্ন অত্যাচার। এ সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভারপ্রাপ্ত সভাপতি ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ , আবু মোহাম্মদ ইউছুফ যুগ্ম সাধরান সম্পাদক ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ ,এবং মান্না বিশ্বাস গভনিং বডির সদস্য , শহীদ নুর হোসেন -ডা.মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রী কলেজ ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |