মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারে দুই ভোটকেন্দ্রে হাতাহাতি

কক্সবাজারে দুই ভোটকেন্দ্রে হাতাহাতি

কক্সবাজারে দুই ভোটকেন্দ্রে হাতাহাতি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পৌরসভা নির্বাচনে দুইটি ভোটকেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরীর (নৌকা) ও মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুর সাড়ে ১২টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের এস এম পাড়া আমির হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।পেশকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকেই নৌকা প্রার্থীর সমর্থক ও নারকেল গাছ সমর্থকদের ভেতরে ঢুকাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।এছাড়াও ৫ নম্বর ওয়ার্ডের এস এম পাড়া আমির হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থককে নারকেল গাছ মার্কার মেয়র প্রার্থী মারধর করেছে বলে অভিযোগ করেছেন নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।

যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন নারকেল গাছ মার্কার মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ।দুই কেন্দ্রে হাতাহাতির পর ভেতর ও আশপাশ থেকে থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই স্পেশাল ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় প্রার্থীর সমর্থকদের দূরে সরিয়ে দেয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কক্সবাজার পৌরসভায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। কোন অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো স্বাভাবিক বিষয়। নির্বাচনের সময় স্বাভাবিবকভাবে দুই পক্ষের একটু কথা-কাটাকাটি হয়। তারপরেও কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |