মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে। নিহত যুবক বশির উল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।ক্যাম্পের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়।
এসময় উভয় গ্রুপের কমপক্ষে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে বশির উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা আছে।