বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

৪০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নদীরাম গ্রেফতার

৪০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নদীরাম গ্রেফতার

মোর্শেদ মারুফ : ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই মোঃ আমিনুল ইসলাম এর একটি চৌকস টিম ২৫ জুন ৮.৪৫ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকা থেকে পিতা-মৃত্য কেবল সরকারের ছেলে মাদক ব্যবসায়ী নদীরাম সরকার (৪০) কে ৪০ (চল্লিশ বোতল) ফেন্সিডিল সহ গ্রেফতার করে ডিবি পুলিশ (ঢাকা উত্তর) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

নদীরাম সরকারের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায় নদীরাম সরকার দীর্ঘদিন ধরে শোভাপুর,রাজফুলবাড়ীয়া,সাভার এলাকায় মাদকের ডিলার হিসাবে নাম উঠে আসলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।

কে এই নদীরাম সরকার? একসময়ের চা বিক্রেতা হলেও এখন লক্ষ লক্ষ টাকার মালিক ফেন্সিডিলের ডিলারের পাশাপাশি গড়ে তুলেছেন গরুর ছোট পরিসরে খামার।

নদীরাম সরকার পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেও যেন নিঃপাপ শিশু এবং কিছু পুলিশের নেতৃত্বে সে বার বার চ্যালেঞ্জ করে হয়ে যায় দুধের ধোঁয়া তুলসী পাতা।

নদীরাম সরকার শুধু মাদক ব্যবসায়ী নয়! আছে নারী কেলেঙ্কারির মতো অনেক ঘটনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |