মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

’এসএসসি ৮৬ জয়পুরহাট’ ব্যাচের ঈদ পুর্নমিলনী ছিল যেন সম্প্রীতির বন্ধন

’এসএসসি ৮৬ জয়পুরহাট’ ব্যাচের ঈদ পুর্নমিলনী ছিল যেন সম্প্রীতির বন্ধন

’এসএসসি ৮৬ জয়পুরহাট’ ব্যাচের ঈদ পুর্নমিলনী ছিল যেন সম্প্রীতির বন্ধন

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট : এসএসসি ৮৬ জয়পুরহাট’ ব্যাচের ঈদ পুর্নমিলনী ছিল যেন সম্প্রীতির বন্ধন। এসো মিলি বন্ধুরা সম্প্রীতির বন্ধনে” এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ তিন যুগ পরে স্থানিয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে মঙ্গলবার অনুষ্ঠিত হলো।

এসএসসি ৮৬ জয়পুরহাট” ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান-২০২৩।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা ৮৬ বন্ধুরা অংশগ্রহন করে। পরিচিতি পর্ব, বন্ধুদের মিউজিক পিলো, বাস্কেটে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি, কুইজসহ নানা আয়োজন চলে দিনভর। লটারী শেষে পুরস্কার বিতরণ এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

এসো মিলি বন্ধুরা সম্প্রীতির বন্ধনে সম্পর্কিত এক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক মাহবুব মোরশেদুল আলম লেবু।

এসএসসি ৮৬ জয়পুরহাট” সংগঠনের সাধারণ সম্পাদক পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্নার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব।

ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানসহ সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করার বিষয় তুলে ধরে আলোচনায় অংশ গ্রহন করেন ৮৬ বন্ধুদের মধ্যে ডা: নাসিমা আক্তার নীনা, ডা: সাইফুল ইসলাম, আবু হেনা মস্তোফা কামাল, ইউসুফ হারুন, আবু কাউসার, মর্তুজা হাসান, মারুফ হাসান, সাজ্জাদ হোসেন, রাজিউর রহমান রুবেল, মোকসেদ আলী, কবির আকবর চৌধুরী তাজ, এ্যাড: খলিলুর রহমান প্রমূখ।

কবি এনামুল হক টপি ও নার্গিস সেলিমা খুশির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক কার্যক্রম পরিচলনার বিষয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত হয়।

দুই শতাধিক ”এসএসসি ৮৬ জয়পুরহাট” ব্যাচের বন্ধুরা ওই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |