মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় পেকুয়ায় দুই সিএনজি আরোহী যাত্রী নিহত-আহত ২

বাসের ধাক্কায় পেকুয়ায় দুই সিএনজি আরোহী যাত্রী নিহত-আহত ২

বাসের ধাক্কায় পেকুয়ায় দুই সিএনজি আরোহী যাত্রী নিহত-আহত ২

মফিজুর রহমান, পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরও দুই নারীপুরুষ আহত হয়েছে।

মঙ্গলবার(৪ জুলাই) বিকেল সাড়ে তিন টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনের উত্তর পাশে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের খরলিয়া বাজার এলাকার মৃত আহম্মদ নবী ছেলে সিহাব উদ্দিন, আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ নুরুল আমিন। আহতরা হলেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের।

আহত নারী যাত্রীর নামপরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জুনাইদ বলেন, পেকুয়া অভিমুখী বাসটি সড়কের বাঁক ঘুরতে গিয়ে চট্টগ্রাম অভিমুখী সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এসময় স্থানীয়রা এগিয়ে এসে সিএনজি অটোরিকশা কেটে হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মুজিবুর রহমান বলেন, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দুইজনকে হাসপাতালে মৃত্যু আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |