বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেফতার ১

ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেফতার ১

ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২৭১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতার মাদক কারবারী মোঃ লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ (৩৪)। সে জেলার ঈশ্বরগঞ্জ থানার গালাহার গ্রামের ৭ নম্বও ওয়ার্ডের মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।

সোমবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ এর অপস্ ও মিডিয়া অফিসার মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিতম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলা পরিষদ গার্লস স্কুল রোডস্থ বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ২৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |