মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
গিয়াস উদ্দিন, সাতকানিয়া : সাতকানিয়া গত ২৯ জুলাই ২০২৩ শনিবার সকাল ১০ টায় সাতকানিয়া পৌরসভার মাননীয় মেয়র মোহাম্মদ জোবায়ের’র সভাপতিত্বে সাতকানিয়া পৌরসভা সাংস্কৃতিক কেন্দ্র পরিচালিত ছোটদের শুদ্ধ উচ্চারণ গল্পবলা ও আবৃত্তি শেখা প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব ড. রূপা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, আফরোজা আক্তার শারমিন, কর র্নিধারক আ.ন.ম শহিদুল ইসলাম, মো: মহিউদ্দিন, মো: এনামুল হক, নাজিম উদ্দীন সুজন, উম্মে সাদিয়া, অর্পা দাশ, আব্দুল গনি এবং পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।