বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
আহমেদ সাজু , সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকায় একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ মিয়ার ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), এবং সমেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০)।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন,বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রীকে নিয়ে কচুয়া চাঁদের হাটে ঘুরতে যায়। ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কচুয়া হাজী চৌরাস্তার এলাকা পৌছালে ৭/৮ জন লোক তাকে আটক করে মারধর করে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে স্থানীয় একটি গজারির বনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে,ঐ রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।