বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

গলাচিপায় পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপায় পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন

ইশরাত মাসুদ, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোসাঃ পপি বেগমকে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত পপির পরিবার ও এলাকার সাধারণ জনগণ।

নিহতের পরিবার ও এলাকার সাধারণ জনগণ নিহত পপির মৃত্যুর জন্য দায়ী স্বামী,শাশুড়ীসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল ৫ টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সাহেবের কাছারি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিহত পপি বেগমের পিতা মোঃ নাসিরউদ্দিন খান, ডাকুয়া ইউপি সদস্য জাকির হোসেন, রতনদী তালতলী ইউপি সদস্য রিয়াজুল গাজী। এসময় বক্তারা হত্যাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ও ফাঁসির দাবি করেন প্রশাসনের কাছে।

এর আগে, ২ আগস্ট বুধবার গভীর রাতে শশুর বাড়ি রাঙ্গাবালি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেড গ্রামে তার মৃত্যু হয়। পপির পরিবারের দাবি পপির মৃত্যুর জন্য দায়ী স্বামী ও শশুরবাড়ির লোকজন। এদিকে পপি মৃত্যুর ঘটনায় স্বামী, শাশুড়ী সহ ৪ জনকে আটক করেন রাঙ্গাবালী থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠায় এবং ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |