বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পাইকগাছায় অজ্ঞান পার্টির কবল থেকে ইজিবাইক উদ্ধার, আটক ৪

পাইকগাছায় অজ্ঞান পার্টির কবল থেকে ইজিবাইক উদ্ধার, আটক ৪

পাইকগাছায় অজ্ঞান পার্টির কবল থেকে ইজিবাইক উদ্ধার, আটক ৪

এম জালাল উদ্দীন, পাইকগাছা : খুলনার পাইকগাছায় যাত্রীবেশে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরির ঘটনায় পুলিশ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে চোরাই গাড়ী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানায় দায়ের করা মামলাসূত্রে জানা গেছে, চলতি ৯ আগস্ট সঙ্গবদ্ধ চোররা ইজিবাইক চালক কয়রা উপজেলার অর্জুনপুরের মোঃ নূর ইসলাম গোলদারকে অজ্ঞান অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের বারান্দায় রেখে হাসপাতাল ফটকের সামনে থেকে ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে যায়।

সূত্র বলছে, আন্তঃজেলা চোররা যাত্রীবেশে গাড়িতে উঠে কথোপকথনের এক পর্যায়ে চালককে প্রাণ জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে তা পান করিয়ে এ ঘটনা ঘটায়। বিপদগ্রস্থ চালক নুর ইসলাম গোলদার থানা পুলিশের দ্বারস্থ হয়।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়ার ওয়াপদার মাথা হতে ইউসুফ আলীর ছেলে উল্লেখিত চক্রের হোতা মোঃ আনোয়ার, সোনাডাঙ্গা হতে আক্কাস আলীর ছেলে মোঃ আলামিন ও ইউসুফ ঢালীর ছেলে মোঃ আসাদুল ওরফে বাঁধন ও কয়রা সদর হতে আঃ অহেদ মোল্লার ছেলে আঃ সালামকে গ্রেফতার করে। পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার দেবনাথ আন্তঃজেলা চোরদের স্বীকারোক্তিমতে আনোয়ার ও বাঁধনের হেফাজত থেকে চোরাই দুটি ইজিবাইক জব্দ করেছে। এ ঘটনায় ইজিবাইক চালক নুর ইসলাম গোলদার বাদী হযে ১৭ আগস্ট পাইকগাছা থানায় মামলা করেছেন, যার নং-২৩।

এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা গাড়ী চোররা পরিকল্পিত ভাবে প্রাণ জুসে চেতনা নাশক মিশিয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যায়। তিনি আরোও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ চক্রের সাথে জড়িত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |