মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন। তার লাশ এখন ভারতীয় সীমান্ত এলাকায় আছে।
আরও পড়ুন: মুখোশধারী সন্ত্রাসীদের হাতে তরুণ অপহৃত