মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের সেজেছে নতুন রূপে

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের সেজেছে নতুন রূপে

টানেল

আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টানেলের পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে চলছে সাজসজ্জার কাজ। সমতল করা হচ্ছে জনসভার স্থান। সংস্কারের পাশাপাশি রঙ করা হচ্ছে সড়কগুলো। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরী ও আনোয়ারা প্রান্তে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানারে চেয়ে গেছে পথঘাট। আগামী ২৮ অক্টোবর দেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : ইয়াবার চালানসহ ডিবি’র জালে নারী কারবারী কলি

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী। নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের নামফলক উন্মোচনের পর অপর প্রান্তে কাফকো কেইপিজেড মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভা হবে। সেখানে ১০ লাখ মানুষের জনসমাগম ঘটাতে তৎপরতা শুরু করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। জনসভার জন্য প্রস্তুত সাড়ে ৯ লাখ ঘনফুট আয়তনের মাঠ। চলছে জনসভা ঘিরে সাজসজ্জা। মাঠে জনসভার মঞ্চ তৈরি করা হবে নৌকার আদলে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা জানান ,দক্ষিণ এশিয়া তথা দেশের প্রথম টানেল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর চট্টগ্রামে আসছেন। ওইদিন টানেলের আনোয়ারা প্রান্তে কেইপিজেড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯ লাখ বর্গফুটের এই মাঠে ১০ লাখ লোকের জনসমাগম ঘটাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকেও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন।’

টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত টানেল। ইতোমধ্যে একাধিকবার পরীক্ষামূলক গাড়ি চলাচল করা হয়েছে। এখন সাজসজ্জার কাজ হচ্ছে। নিরাপত্তা তথা খুঁটিনাটি বিষয়গুলো দেখা হচ্ছে। আগামী ২৮ অক্টোবর এ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর থেকে যানবাহন চলাচলের জন্য টানেল উন্মুক্ত করা হবে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৯৯ শতাংশ। কিছু ভবন নির্মাণের কাজ বাকি আছে। সেগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |