বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
আহমেদ সাজু সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে ২৪ অক্টোবর দিবাগত রাতে বাৎসরিক ওরশ মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়।কিন্তু বাউল গানের আড়ালে প্রকাশ্যেই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলতে থাকে।এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম জানতে পেয়ে তাৎক্ষণিক সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্হলে যান।গিয়ে ঘটনাটি নিজে দেখতে পেয়ে তাৎক্ষনিক ৪ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেন।
আরও পড়ুন: রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ গ্রেফতার
পরে বাউল গানের আসরে উপস্থিত দর্শক ও আয়োজকদের উদ্দেশ্য তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন।বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন,”আমি আপনাদের সখীপুর থানায় নতুন এসেছি,এসেই এই মেসেজটি দিয়েছি যে,আমার দায়িত্ব থাকাকালীন সময়ে সখীপুরে কোনো প্রকার মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেয়া হবেনা।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এভাবে একটি বাউল গানের আড়ালে প্রকাশ্য জুয়া বসিয়ে চরম অন্যায় করা হয়েছে,যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
আজকের পর থেকে সখীপুর থানা অঞ্চলে এমন ধৃষ্টতা কেউ দেখানোর চেষ্টা করলে তা দমনে সর্বাত্মক চেষ্টা করা হবে।যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবো।মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারাই জড়িত তাদের কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা।সে যত প্রভাবশালীই হোক না কেন,মনে রাখবেন আইনের হাতের চেয়ে অপরাধীর হাত লম্বা নয়”।
গ্রেফতারকৃত জুয়ারি (১) এরশাদ আলী পিতা- সুমেস উদ্দিন (২) শহিদুল ইসলাম পিতা- সাকিমুদ্দিন (৩) সবুজ মিয়া পিতা- এবাদুল্লাহ (৪) রাসেল শেখ পিতা- হযরত আলী, সর্ব সাং কচুয়া পূর্ব পাড়া সখীপুর টাঙ্গাইল।পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মঞ্জুরুল মোর্শেদ আদালত পরিচালনা করেন। এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, জুয়াড়ি আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।