মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
মনসুর আলম মুন্না – (কক্সবাজার): বাস্তুচ্ছোদ ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজার উখিয়া- টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা প্রতিনিয়ত নানান ধরনের অপরাধে লিপ্ত হয়ে পড়েছে । আর এসবকে কেন্দ্র করে ক্যাম্পগুলো নিজেদের দখলে নিতে সন্ত্রাসী রোহিঙ্গারা তৎপর হয়ে উঠেছে। কয়েকটি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কে কত শক্তিশালী আধিপত্য বিস্তারে মরিয়া।আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা বলয় ও আইন শৃঙ্খলা বৃদ্ধি করার কারণে সন্ত্রাসীদের কিছু অংশ আটক হলেও বেশিরভাগ সন্ত্রাসী এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে পালিয়ে আত্মগোপনে থাকে। কিন্তু কয়েকদিন থেকে আত্মগোপনে থাকা ওইসব রোহিঙ্গা সন্ত্রাসীরা আবারও আধিপত্য বিস্তারে নেমে পড়েছে।
তারা ক্যাম্পের ভিতরে সাধারণ রোহিঙ্গাদের নিজেদের সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরসার লোক দাবি করে বিভিন্ন ধরনের হামলা ও ভয়ভীতি দেখানোর মত ঘটনা অব্যাহত রয়েছে। তার ওই ধারাবাহিকতায় গত ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লগ- ই- ৪এলাকায় ঘরে ঢুকে গুলি করে সৈয়দ আলাম নামের এক রোহিঙ্গাকে হত্যা করে। তিনি ওই ক্যাম্পের মোঃ মুচির ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ছয়টা ১৫ মিনিটের দিকে কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পের ই -৪ ব্লগের অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে সৈয়দ আলমের বাড়িতে ঢুকে কথা ছাড়ায় এই গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে নিকটস্থ আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তথ্য মতে আদিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসন তৎপর হয়ে উঠেছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য- রোহিঙ্গা ক্যাম্পে গত নভেম্বর মাসে হেড মাঝি সহ চারটি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। এই সব ঘটনায় ফের রোহিঙ্গা ক্যাম্প উত্তপ্ত হয়ে পড়েছে।