বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
রেজাউল করিম রেজা,ময়মনসিংহ : ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হাফেজ রুহুল আমিন মাদানির ছেলে হাসান মাহমুদ মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ তুলেছেন সাংসদ এবিএম আনিছুজ্জামান । তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ এনে সোমবার সকাল ১০ টার দিকে তার নিজ বাড়িতে মিটিং এ কথা বলেন। তিনি বলেন, ত্রিশাল তরুণ সমাজ এখন ইতিহাসের ভয়ঙ্করতম সময় পাড় করছে। আগে শুনেছি কাজের বিনিময়ে খাদ্য মানে ‘কাবিখা’।
কাজের বিনিময়ে টাকা মানে ‘কাবিটা’। অপ্রিয় হলেও সত্য এখন সেখানে শুনতে হচ্ছে ‘মাবিরা’ মানে মাদকের বিনিময়ে রাজনীতি। মাদকের বিনিময়ে এখন অনেক তরুণই হাসানের মিছিলে যায়। একটি ফেনসিডিল আর দুইটি ইয়াবার বিনিময়ে অনেক তরুণই এখন ফেসবুকে ফেক আইডি খুলে পক্ষ-বিপক্ষের নেতার প্রচার-অপপ্রচার চালায়। এমপি বলেন, ত্রিশালে চিহ্নিত সব মাদক ব্যবসায়ীর নেতৃত্ব দেন সাবেক এমপি মাদানীর ছেলে হাসান মাহমুদ এটি শুধু আমি নয় ত্রিশালের সবাই জানে । কৌশলে ত্রিশালে অধিকাংশ তরুণকে হাসান মাহমুদ মাদক সেবন ও মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত করে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে টানছেন।
ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ ও পদবী ব্যবহার করে মাদক বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন হাসান মাহমুদ । ত্রিশালের অধিকাংশ মাদকসেবী এবং চিহ্নিত সব মাদক ব্যবসায়ী তার ছত্রছায়ায় থাকেন। তিনি আরও বলেন, ত্রিশালে গণবিচ্ছিন্ন সাবেক এমপির ছেলের কাছে জিম্মি এখন অধিকাংশ মানুষ। সকাল-বিকাল চারটা ফেনসিডিল না খেলে যার শরীর ভালো থাকে না।