মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে কলমাকান্দায় ১৪ জনের মনোনয়ন পত্র জমা 

উপজেলা পরিষদ নির্বাচনে কলমাকান্দায় ১৪ জনের মনোনয়ন পত্র জমা 

মনোনয়ন পত্র জমা 

নেত্রকোনা প্রতিনিধি :  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।  কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হাসান আজাদ জানান, চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে বর্তমান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য  উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, বর্তমান মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, সাবেক যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন, নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, শাহ জাহাঙ্গীর, শাহীন মিয়া ও মো :  সোলায়মান এছাড়াও
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও অলি আহমেদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুনা আক্তার এবং কুমকুম নকরেক তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আগামী ৮ মে ১ম ধাপে  উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র  জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |