মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ধোবাউড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ধোবাউড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ধোবাউড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ,অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্সদের আয়োজনে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অনিন্দিতা রায়’র সভাপতিত্বে সিনিয়র নার্স বৈশাখী স্ক্রু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ জোবায়ের, অফিসার ইনচার্জ চাঁন মিয়া।

আলোচনা সভা শেষে নার্সেস এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে বিশাল আকৃতির কেক কাটা হয়। এমসয় সিনিয়র স্টাফ নার্স পূর্নিমা হাগিদক, শিরিন আক্তার, শতাব্দী রায় মিডওয়াইফ, সবানী মান্দাসহ ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |