মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

নবীনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক কারাগারে

নবীনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক কারাগারে

মোঃ হোসাইন ইসলাম, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রাইভেট পড়তে আসা সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহাবুব রহমান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) ভুক্তভোগী ছাত্রীর মা নবীনগর থানায় শিক্ষক মাহবুবকে আসামি করে অভিযোগ দিলে রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার রসুল্লাবাদ উলফত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব রহমান স্কুলের পাশের একটি বাড়িতে নিয়মিত প্রাইভেট পড়ান। গত ১০ জুন সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যান। ওইদিন বৃষ্টির কারণে অন্যান্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে খালি ঘরে একা পেয়ে শিক্ষক মাহাবুব ছাত্রীটিকে ধর্ষণ চেষ্টায় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর আত্মচিৎকারে শিক্ষক মাহবুব পালিয়ে যান। শিক্ষকের কাছ থেকে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী স্কুলে যেয়ে প্রধান শিক্ষককে না পেয়ে ক্লাস শিক্ষকের কাছে ধর্ষণচেষ্টার ঘটনা খুলে বলেন।

সজলকান্তি দাস বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন (১০ এর ক) আইনে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার মামলা করার পর অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |