মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বান্দরবানে হারিয়ে যাওয়া ৬০ টি মোবাইল ও নগদ অর্থ মালিকের নিকট হস্তান্তর

বান্দরবানে হারিয়ে যাওয়া ৬০ টি মোবাইল ও নগদ অর্থ মালিকের নিকট হস্তান্তর

আবুল হাসনাত মিনহাজ :  ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক বান্দরবানের বিভিন্ন স্থান বিভিন্ন কোম্পানির ৬০ টি হারিয়ে যাওয়া/চুরি হওয়া মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ১৩,১২, ২৫০/- (তেরো লক্ষ বারো হাজার দুইশত পঞ্চাশ) টাকা ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ২,২৬,৩৬০/- (দুই লক্ষ ছাব্বিশ হাজার তিনশত ষাট) টাকা এবং একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার পূর্বক মালিকের কাছে হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
 সোমবার (১ জুলাই) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে মালিকদের কাছে হস্তান্তর করেন আর্মড অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।এসময় অভিযানে বিভিন্ন স্থানে থেকে হারিয়ে বা চুরি হওয়া ৬০টি মোবাইল ও নগদ অর্থ আড়াই লাখ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ২ আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও ভুল নম্বরে যাওয়া অর্থ উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্মড পুলিশ সারাদেশে মাদক চোরাচালান ও সাধারণ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আর্মড পুলিশের এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান ও এএসআই রবিউল করিম সিকদার এবং ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |