সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

স্মারকলিপিতে উত্থাপিত দাবীতে বলা হয়, দেশের সকল সরকারি দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় দশম গ্রেডে বেতন প্রদান করা হয়। এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপথসহ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি সকল দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে বেতন দেয়া হয়। অথচ, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন হয় দপ্তর ভেদে ১৪তম থেকে ১৬তম গ্রেডে।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করা হয়। এর আগে ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকেও একই রকম সুপারিশ করা হয়। সবশেষ ২০১৮ সালের ২৯ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৫২৫১/২০১৩ নম্বর রীট পিটিশনের রায়ে প্রজাতন্ত্রে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির মর্যাদাসহ দশম গ্রেডে বেতন দেয়ার আদেশ দেয়া হয়। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উচ্চ আদালতের ঐ আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী জানান।

এসময় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন, বিএমএসএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: মাহম‌ুদুল ইসলাম শামীম, কক্সবাজার জেলা ক‌মি‌টির সভাপ‌তি মো র‌ফিকুল ইসলাম, জেলা ক‌মি‌টির সদস‌্য মো বা‌কিরুল ইসলাম, শহীদুল হাসান, রা‌সেল মজুমদার, মো, ম‌হিউদ্দিন, কামরুল হাসান, নু‌রে আলম, কামরুল হাসান মিনার, নুরুল ইসলাম, সৈকত চাকমা, কক্সবাজার পানি উন্নয়ন্ন বোর্ড এর মোঃ মাসুদ রানা,এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সার্ভেয়ারসহ এ সময় অনন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |