মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
রেজাউল করিম রেজা, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেল এর কক্ষ হইতে গনউপদ্রব সৃষ্টি ও অসামাজিক কার্যক্রম করার সময় (২৭ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে ৩১জনকে আটক করেছে ডিবি পুলিশ। ময়মনসিংহ শহরের বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল, চরপাড়া ও বাইপাস এলাকায় বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলিতেছে এমন খবর হোটেল মালিকদের আরো সজাগ থাকতে বলেন পুলিশ ।
এছাড়া অসামাজিক কার্যকলাপের পাশাপাশি এধরনের রিসোর্ট ও হোটেলে বিভিন্ন ধরনের মাদক সেবন করে যুবসমাজ ধ্বংশের দিকে যাচ্ছে বলে জানান ওসি শহিদুল ইসলাম । এই বিষয়ে জেলা ডিবি পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি এবং এধরনের অসামাজিক কার্যকলাপ হতে বিরত থাকতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরন করছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ৩১ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ জজ কোর্ট আইনজীবী ড. আব্দুল্লাহ- আল – বাকী বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশের অভিযান অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অনেক অপরাধ কমে আসবে। পুলিশের সকল সদস্যদের কে ধন্যবাদ।