বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে ধর্মীয় উগ্রবাদী জংগী সংগঠন ইসকন নিষিদ্ধ,চট্টগ্রাম আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ও বিচার দাবীতে ওলামা মাসায়েক ও তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ নভেম্বর সকাল ১০টায় গোয়ালন্দ বাজার বড় মসজিদ সংলগ্ন গোয়ালন্দ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে তৌহিদী জনতার ব্যানারে ওলামা মাসায়েকরা তাঁদের বক্তব্যে বলেন, দ্রুত ধর্মীয় উগ্রবাদী জংগী সংগঠন ইসকন নিষিদ্ধসহ, চট্টগ্রামে আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। ইসকনকে রক্ষা করার চেষ্টা করলে সম্মিলিত ভাবে তাঁর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। এবং চিম্ময় কৃষ্ণ দাসের কঠিন বিচার দাবী জানান। বক্তব্যে আরো বলেন, যতদিন পর্যন্ত সাইফুল ইসলাম আলিফ হত্যার সঠিক বিচার না হয় ততদিন তৌহিদী জনতার আন্দোলন অব্যাহত থাকবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি সভাপতি মাওলানা জালালউদ্দিন, পৌর ইমাম কমিটি সভাপতি মুফতি সামছুল হুদা, উপজেলা ইমাম কমিটি সেক্রেটারি মুফতি আবুল হোসেন, উপজেলা ইমাম কমিটি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর ইমাম কমিটি সেক্রেটারি মুফতি আজম আহমেদ, মাওলানা রকিবুল ইসলাম। গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক শাহরিয়ার সজিব সহ প্রমূখ।
পরিশেষে সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনায় ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।