বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঝিকুট ফাউন্ডেশন এইচএসসি সংবর্ধনা ২০২৪

ঝিকুট ফাউন্ডেশন এইচএসসি সংবর্ধনা ২০২৪

আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো ঝিকুট ফাউন্ডেশন। সিরাজদিখান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে তারা।
ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামে সভাপতেত্বে ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার প্রমুখ।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়েদুল বাশার, বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজ মাহমুদ, মুহাম্মদ ইয়ামিন, রাতুল হাসান শান্ত, ইয়ামিন শেখ, সৌরভ মাঝি প্রমুখ।
এসময় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করার গল্পগুলো তুলে ধরেন। ঝিকুট ফাউন্ডেশনের অবদানকে কৃতজ্ঞতাভরে স্মরণ করে৷
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া তাদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে ছিল একটি যুগোপযোগী অনুষ্ঠান করা হয়।
বক্তারা তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী দিকনির্দেশনা দেন৷

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |