হোসাইন ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে বেপরোয়া গতিতে চালালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মো: রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি নবীনগর উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া মোঃ সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র।
জানাযায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়৷
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।