বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের অটোচালক নিহত

সোনারগাঁয়ে পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের অটোচালক নিহত

আল-আমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কভারভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৪-৬৮৩০) চাপায় নিতাই বর্মন (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানাযায়, নিহত নিতাই বর্মন মোগরাপাড়া চৌরাস্তা থেকে দুইজন পেসেঞ্জার নিয়ে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে অটো চালিয়ে যাচ্ছিল। সোনারগাঁও থানার সামনে পৌঁছালে পিকাআপভ্যানের সাথে অটোচালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোচালক ছিটকে পিকাপভ্যানের নিচে চাপা পরে ঘটনাস্থলে নিহত হয়। নিহত নিতাই বর্মন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের মৃত ওমেষ বর্মনের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ বারী জানান, নিহতের লাশ উদ্ধার ও গাড়ি সহ চালককে আটক করা হয়েছে, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |